২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদরদপ্তরে অগ্নিকাণ্ড

ঢাকার পিলখানায় বিজিবির সদরদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 01:16 AM

Updated : 11 Apr 2022, 10:53 PM

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি টিনশেড কোয়ার্টারে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুর রহমান জানান।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি আতিকুর রহমান।