২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে পিএমও’র সচিব থাকছেন সুরাইয়া

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগমকে এক বছরের চুক্তিতে একই দপ্তরের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী ১ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে জ্যেষ্ঠ সচিব নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে গত ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান সুরাইয়া।

মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী ‍মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে ওই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান সুরাইয়া। সমাজকল্যাণ মন্ত্রণালয়; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ এবং তথ্য ও পরিসংখ্যান বিভাগের সচিবের দায়িত্বেও ছিলেন তিনি।