২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক কেজি সোনাসহ সিঙ্গাপুরফেরত যাত্রী আটক

এক কেজি সোনার বিস্কুট পায়ুপথে লুকিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর সিঙ্গাপুরফেরত এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 11:33 AM

Updated : 11 Apr 2022, 10:53 PM

ফজলুল হক নামের ওই ব‌্যক্তি মঙ্গলবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বলে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির জানান।

তিনি বলেন, “বিমানবন্দরে ওই যাত্রীকে দেখে সন্দেহ হলে পরীক্ষা করে জানা যায়, তার রেকটামে ১০টি সোনার বার আছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।”

উদ্ধার সোনার ওজন ১ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে আহসানুল কবির জানান।

এর আগে গত ৫ জানুয়ারি একই কৌশলে আনা ১২০০ গ্রাম সোনাসহ মালয়েশিয়াফেরত এক যাত্রী শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েন। আর গতবছর ১৭ অক্টোবর আটক এক ব‌্যক্তির রেকটাম থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।