রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে ধন্যবাদ প্রস্তাব
চলতি দশম সংসদের চতুর্দশ অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হয়েছে।
মঙ্গলবার প্রস্তাব উত্থাপন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে হুইপ মাহবুব আরা বেগম গিনি প্রস্তাবটি সমর্থন করেন এবং আলোচনা শুরু হয়।
রোববার ২০১৭ সালের প্রথম এই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার প্রথম দিনে অংশ নেন আওয়ামী লীগের অধ্যাপক মো. আলী আশরাফ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন ও সংরক্ষিত আসনের মহিলা আসনের সেলিনা বেগম।
আলোচনা শেষে বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।
