ঝিগাতলার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ঝিগাতলায় ইলেকট্রনিক পণ্যের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঝিগাতলার ১৫/জি ঠিকানার ওয়ালটনের শো-রুমে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানায়।
বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
হাজারীবাগ থানার পরিদর্শক সুভাস চন্দ্র শীল জানান, ৫তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ওয়ালটনের শো-রুম, সেখানেই আগুন লেগেছিল।
কেউ হতাহত না হলেও ‘বেশ ক্ষয়ক্ষতি হয়েছে’ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
