২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাওড়াপাড়ায় অননুমোদিত স্থাপনা উচ্ছেদে রাজউক

আবাসিক এলাকায় অনুমোদনহীন স্থাপনা উচ্ছেদে মিরপুরের শ্যাওড়াপাড়ায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 08:16 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে রাজউকের একটি দল পশ্চিম শ্যওড়াপাড়ার পীরেরবাগে ৬০ ফুট রাস্তা সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায়।

আবাসিক এলাকায় যেসব ভবনে বসবাসের বাইরে অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেগুলোকে অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে বলে জানান রাজউক কর্মকর্তারা।

অভিযানে মোট ১৮টি ভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানানো হয়েছে রাজউকের এক বিজ্ঞপ্তিতে।

একই এলাকার ৬৯৩ নম্বর হোল্ডিংয়ের দুইটি দোকান নিজ উদ্যোগে আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নিতে মালিককে সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।