২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে আগাম প্রস্তুতিমূলক ক্যাম্পেইন উদ্বোধন

ভূমিকম্পে আগাম প্রস্তুতি ও সচেতনতা নিয়ে একটি ক্যাম্পেইন চালু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 02:26 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

বুধবার দুপুরের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল ‘ন্যাশনাল আর্থকোয়েডিক পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ শিরোনামে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিভিন্ন দিক মুকাভিনয়ের মাধ্যমে তুলে ধরে চট্টগ্রামের সাংস্কৃতিক দল ‘নাটোয়া’।

ক্যাম্পেইনের উদ্বোধনীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ বলেন, “দেড়শ বছর আমাদের দেশে বড় ধরনের ভূমিকম্প হয়নি, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট ঝাঁকুনি আমাদের মনে করিয়ে দিচ্ছে ভূমিকম্পের কথা।”

ভূমিকম্প পরবর্তী কার্যক্রমে সরকারের প্রস্তুতি কথা জানিয়ে তিনি বলেন, ভূমিকম্পের পরবর্তী উদ্ধার কাজের জন্য আড়াইশ কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে।আর গত বছর ৬০ কোটি টাকার তাবু কেনা হয়েছে।

এবছর আরও ৬০ কোটি টাকার তাবু কেনা হবে জানিয়ে রিয়াজ আহমেদ বলেন, “এসব তাবু ভূমিকম্প পরবর্তী সময়ে আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার কথা চিন্তা করে কেনা হচ্ছে।”

অনুষ্ঠান থেকে ভূমিকম্পে মোবাইল অ্যাপস তৈরির মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানোসহ বিভিন্ন প্রস্তাবনাও উঠে আসে।

পুরনো খবর:

ভূমিকম্প: মৌলভীবাজারে জমি ফেটে বেরিয়ে এসেছে পানি, বালি