২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে আইভীর সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেওয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেলিনা হায়াৎ আইভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 09:36 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

মঙ্গলবার সন্ধ্যায় আইভী বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দ্বিতীয়বার নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানান।”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নব নির্বাচিত মেয়রের নেতৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়ন তরান্বিত হবে। রাষ্ট্রপতি আইভীর সাফল্য কামনা করেন।

সাক্ষাতের সময় আইভী তাকে নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দোয়া কামনা করেন।

গত মাসে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পুনর্নির্বাচিত হন আইভী। দলীয় প্রতীকে অনুষ্ঠিত এবারের ভোটে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি।