২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্লবীতে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 05:06 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

ছিনতাইয়ের শিকার নাবিল গাজীপুরে গার্মেন্টের স্টকলটের ব্যবসা করেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে নাবিল তার শেওড়া পাড়ার বাসা থেকে বেরিয়ে রিকশায় পল্লবীর ঝুটপট্টি এলাকায় যাওয়ার সময় তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

“মোটর সাইকেলে থাকা দুই যুবক রিকশায় থাকা নাবিলের ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে ৪ লাখ ৬০ হাজার টাকা ছিল বলে নাবিল পুলিশকে জানিয়েছেন।”

গাজীপুরে যাওয়ার জন্য ঝুটপট্টি এলাকা থেকে তার বাস ধরার কথা ছিল বলে জানান ওসি দাদন। 

তিনি বলেন, দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।