২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরি মেরে কিশোর খুন

ঢাকার মিরপুরের শাহআলী এলাকায় এক কিশোরকে ছুরি মেরে হত‌্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 09:14 AM

Updated : 19 Aug 2022, 03:30 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, কামাল হোসেন নামের ১৫ বছর বয়সী ছেলেটিকে রোববার রাত ১২টার দিকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার বাবা হামিদ মিয়া।

পরীক্ষার পর কর্তব‌্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ সদস‌্য।

হামিদ মিয়ার বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, “রাত ৯টার দিকে শাহআলীর ঈদগাঁ বালুর মাঠে কামালকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বত্তরা।”

তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। কামালকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

কামালদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের দুর্গাপুরে বলে এসআই বাচ্চু জানিয়েছেন।