২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুরাইনে পুড়েছে আসবাবের দোকান

ঢাকার জুরাইন রেলগেইট এলাকায় অস্থায়ীভাবে গড়ে ওঠা একটি মার্কেটে আগুন লেগে ২০টির মতো আসবাবের দোকান পুড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 01:57 AM

Updated : 11 Apr 2022, 10:48 PM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, রেললাইনের পাশে গড়ে উঠা অস্থায়ী আসবাবের দোকানে আগুন লাগে।

সেখানে আসবাবের দোকান ছাড়াও ইলেকট্রনিক্সসহ অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে।

আগুনে সেখানকার প্রায় ২০টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।