গাবতলীতে মার্কেটে অগ্নিকাণ্ড
ঢাকার গাবতলীর লাল ফকির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে গাবতলী বেড়িবাঁধের ওই মার্কেটের একটি দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী জানান।
পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
