২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়ি পৌরসভায় ভোট ১৮ ফেব্রুয়ারি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 11:36 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

সোমবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণার কথা জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি। মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ১৭ জানুয়ারি।

আর ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২৭ জানুয়ারি।

দলীয় ভিত্তিতে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নির্বাচনে রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর আপিল ট্রাইব্যুনাল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসককে।