২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটালিয়ন আনসারে স্থায়ী নিয়োগের শর্ত শিথিল হচ্ছে

ব্যাটালিয়ন আনসারের চাকরিতে স্থায়ী নিয়োগ পেতে কমপক্ষে নয় বছর কাজ করার যে শর্ত ছিল তা শিথিল করে ছয় বছর করার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 05:06 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “সংশোধিত আইনে কেবল একটি বিষয় পরিবর্তন করা হচ্ছে। আইনের ৬ (ক) ধারায় বলা হয়েছে, নয় বছর কাজ করলে স্থায়ী হতে পারবেন। এখন নয় বছরের স্থলে ছয় বছর করা হয়েছে।”

আইনে বলা হয়েছে, ব্যাটালিয়ন আনসার বাহিনীতে অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে যাদের চাকরির মেয়াদ নয় বছর বা তার বেশি, তাদের নির্ধারিত পদ্ধতিতে ওই পদে স্থায়ী নিয়োগ দেওয়া যাবে।

তাদের বেতন, ভাতা ও চাকরির অন্যান্য শর্তও বিধির মাধ‌্যমে নির্ধারিত হবে৷