২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউতে অগ্নিকাণ্ড

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 12:00 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

শনিবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের বেসমেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্তব‌্যরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেসমেন্টের ভ‌্যাকুয়াম ক্লিনার থেকে আগুন লেগেছিল, তা সাড়ে ১১টায় নিয়ন্ত্রণে আনা হয়।”

আগুন নেভাতে অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট এই হাসপাতালে গিয়েছিল।