মতিঝিলে দুই ভবনের ফাঁকে আগুন
ঢাকার মতিঝিলে দুটি ভবনের মাঝে ফাঁকা জায়গায় রাখা আবর্জনায় আগুন লাগার পর তা নিভিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ৩টার পর দুটি বাণিজ্যিক ভবনের মাঝে ফাঁকা জায়গায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
আগুন না ছড়ানোয় দুই ভবনের কোনো ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।
