মধ্যরাতে নয়া পল্টনে অগ্নিকাণ্ড
মধ্যরাতে রাজধানীর নয়া পল্টনের একটি বাসায় গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ড হয়েছে।
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে নয়া পল্টনের বিএনপি অফিসের পাশে মসজিদ গলির একটি বাসায় এই আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদ গলির ওই বাসায় গ্যাস লাইনের রাইজার থেকে আগুন লাগে।
সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৪৫ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে।
তবে এই অগ্নিকাণ্ডে ওই ভবনটির কোনো ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এই অগ্নিনির্বাপক।
