২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বাজার খুঁজতে বললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 06:12 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

রোববার বিকালে নতুন দূত বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নাইজেরিয়ায় প্রথম বাংলাদেশি হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় শরীফ কায়কোবাদকে অভিনন্দন জানান।

“রাষ্ট্রপতি বলেন, নাইজেরিয়ায় প্রায় ১৮ কোটি লোকের বাজার। বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, চামড়াসহ বিভিন্ন পণ্যের বাজার খুবই সম্ভাবনাময়। রাষ্ট্রপতি এ সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন হাই কমিশনারকে উদ্যোগ নেওয়া আহ্বান জানান।”

প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে কার্যকর পদেক্ষপ নেওয়ার পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের মানবসম্পদ নাইজেরিয়ায় রপ্তানির সম্ভাবনা খুঁজে দেখার নির্দেশনা দেন।”

নতুন হাই কমিশনার এ সময় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।