২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের প্রাক্কালে বাংলাদেশে হামলার ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

খ্রিষ্টীয় নতুন বছরের প্রাক্কালে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 01:45 AM

Updated : 12 Apr 2022, 03:37 AM

বৃহস্পতিবার হালনাগাদ সতর্কবার্তায় দূতাবাস এই সময়ে ছুটির দিনগুলোতে নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

“বাংলাদেশে উগ্রপন্থিদের হামলার ঝুঁকি অব্যাহত আছে।”

গুলশান হামলার পর ১০ জুলাই জারি করা ভ্রমণ সতর্কতা এখনও বহাল রয়েছে জানিয়ে দূতাবাস বলছে, সন্ত্রাসী হামলার ঝুঁকিও রয়ে গেছে। 

শনিবার ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেখান থেকে বিস্ফোরক উদ্ধার এবং জঙ্গিরা নববর্ষে ঢাকায় হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য সংবাদ মাধ্যমে আসার কথাও তুলে ধরেছে তারা।

থার্টি ফার্স্ট ঘিরে ঢাকায় নিরাপত্তা বাড়ানোর ঘোষণাও তুলে ধরেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

পহেলা জানুয়ারির প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ঢাকার কয়েকটি জায়গায় অনেকে সমবেত হয়ে উল্লাস করে এলেও এবার তা করতে দিচ্ছে না পুলিশ।

ঢাকার কূটনীতিকপাড়া গুলশান, বনানী ও বারিধারায়ও চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

থার্টি ফার্স্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে এ বিষয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

পুরনো খবর:

থার্টি ফার্স্টে ঢাবিতে সন্ধ্যার মধ্যে ঘরে ফিরতে বলল পুলিশ