২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন শনিবার

জাতীয় প্রেস ক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে ভোটগ্রহণ হবে শনিবার; তার আগে শুক্রবার সকালে ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানানো হয়।

দ্বি-বার্ষিকী সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, কোষাধ্যক্ষের রিপোর্ট এবং অডিটর রিপোর্ট উপস্থাপন করা হবে।

এরপর শনিবার ক্লা্ব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।

নানা নাটকীয়তার পর ২০১৫ সালের মে মাসে এক বিশেষ সাধারণ সভার মাধ্যমে মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছিল। তারপর এটাই প্রথম ভোট। 

এবারের নির্বাচনে মুহাম্মদ শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন এবং এম এ আজিজ-কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ দুটি প‌্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়া দুটি আংশিক প্যানেলের একটির নেতৃত্বে আছেন খন্দকার মনিরুল আলম, অন্যটির কামরুল ইসলাম চৌধুরী।

খন্দকার মনিরুল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্যানেলে কোনো সাধারণ সম্পাদক নেই। অন‌্যদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল চৌধুরীর প্যানেলে সভাপতি পদে কেউ নেই।

এছাড়া নির্বাহী সদস্য পদে এসব প্যানেলের সদস্যদের বাইরে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।