২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক: বরিশালে পাস ৯৯.০৯%, জিপিএ-৫ এর অর্ধেক ঢাকায়

প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে এবার বরিশাল বিভাগে শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বিভাগের শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে ৯৮ দশমিক ৫১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ‌্যে বরিশাল বিভাগে পাসের হার সবচেয়ে বেশি- ৯৯ দশমিক ০৯ শতাংশ।

কোথায় কেমন ফলাফল

বিভাগ

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

ঢাকা

৯৮.৫৪

১,১৮,০৯৬

রাজশাহী

৯৮.৫৭

৩১,৬৬৪

খুলনা

৯৮.৬৪

২৫,০৮৯

চট্টগ্রাম

৯৮.৭৫

৫৬,৪১৩

বরিশাল

৯৯.০৯

১০,৮৩১

সিলেট

৯৭.২৫

৭,৩০৮

রংপুর

৯৮.৩৪

৩১,৪৯৭

মোট

৯৮.৫১

২,৮১,৮৯৮

প্রাথমিক সমাপনীতে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। এর প্রায় অর্ধেকই ঢাকা বিভাগের শিক্ষার্থী। এ বিভাগের ১ লাখ ১৮ হাজার ৯৬ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

বর্তমানে আটটি বিভাগ হলেও ময়মনসিংহ বিভাগের জন‌্য আলাদা ফলাফল তৈরি করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ময়মনসিংহ যে নতুন বিভাগ হয়েছে সেকথা অধিদপ্তরের কর্মকর্তাদের মাথায়ই ছিল না, পরের বছর বিষয়টি আমলে রাখা হবে।