২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: পাসের হারে রাজশাহী, জিপিএতে ঢাকা শীর্ষে

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আট বোর্ডে এবার রাজশাহীতে পাসের হার সবচেয়ে বেশি; সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:29 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

জেএসসিতে এবার ৯২ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।

এর মধ‌্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি- ৯৭ দশমিক ৬৮ শতাংশ; এবং কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম- ৮৯ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৯৪ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

কোথায় কেমন ফলাফল

বোর্ড

পাশের হার (%)

জিপিএ-৫ (জন)

ঢাকা

৯১.৩৬

৮৬,৩৫০

রাজশাহী

৯৭.৬৮

৪০,৪৭১

কুমিল্লা

৮৯.৬৮

১৯,১৮৬

যশোর

৯৫.৩৫

২২,০০৩

চট্টগ্রাম

৯০.৭৫

১৪,১৩৫

বরিশাল

৯৭.৩৮

১৫,৫৭০

সিলেট

৯৩.৩৭

১০,২৫৫

দিনাজপুর

৯২.৯৯

২৭,০৮৯

মাদ্রাসা বোর্ড

৯৪.০২

১২,৫২৯

মোট

৯৩.০৬

২,৪৭,৫৮৮

ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি- ৮৬ হাজার ৩৫০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫২৯ জন।