২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের প্রতি দেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 02:35 PM

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার আট সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“প্রতিনিধি দল জানায়, কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রতিনিধি দল সরকারের সহযোগিতা কামনা করে।”

আবদুল হামিদ এ সময় কানাডায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।