২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল: ৮ ঘণ্টা গ্যাস পাবে না আগারগাঁও-মিরপুরবাসী

মেট্রোরেলের মূল কাজ শুরুর আগে রোকেয়া সরণীর নিচ দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন‌্য বুধবার আট ঘণ্টা গ‌্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর আগারগাঁও-মিরপুর এলাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 02:02 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (জনসংযোগ) মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনিপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, পীরেরবাগ, বড়বাগ, আগারগাঁ ও আশপাশের এলাকা এবং মিরপুর ১০ এর পশ্চিমপাশের এলাকার বাসিন্দারা বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ‌্যাস পাবেন না।

সূচি অনুযায়ী আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রো রেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে এ বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবাসংস্থার অবকাঠামো সরানোর কাজ।

এর অংশ হিসেবে রোকেয়া সরণীর তালতলা থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সড়কের একপাশ খুঁড়ে গত নভেম্বরে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপন করা হয়। সে সময় এক দিকের রাস্তায় তিন লেনের মাঝের একটি লেন বন্ধ থাকায় ওই সড়কে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হয়।