২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে নেশার বড়িসহ বাংলাদেশি আটক

কুয়েতে ১০ হাজার নেশাজাতীয় বড়িসহ একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ‌্যম জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

শনিবার আরবটাইমস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দরে ওই বাংলাদেশিকে আটক করা হয়। দেশ থেকে তিনি এসব বড়ি নিয়ে আসেন।

‘একেসটাসি’ নামের স্নায়ু উত্তেজক এই বড়ি ‘পার্টি পিল’ নামেও পরিচিত।

প্রাতিবেদনে বলা হয়, কুয়েত বিমানবন্দরে অবতরণের পর ওই বাংলাদেশিকে দেখে সন্দেহ হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তাকে তল্লাশি করেন। সবজির একটি বক্সে বিশেষ কায়দায় বড়িগুলো রাখা হয়েছিল।

আইনি ব‌্যবস্থা গ্রহণের জন‌্য তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।