যাত্রাবাড়ীতে দুই হোটেল কর্মচারী দগ্ধ
খাবার হোটেলের চুলায় আগুন ধরাতে গিয়ে ঢাকার যাত্রাবাড়ীতে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।
আমির হোসেন (১৯) ও মো. হাসান (২৮) নামের ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ ওই দুইজন যাত্রাবাড়ীতে ‘মায়ের দোয়া’ নামে একটি খাবার হোটেলের কর্মচারী।
“বুধবার ভোরে হোটেলের চুলায় কেরোসিন দেওয়া সময় অসাধানতাবশতঃ শরীরে আগুন লেগে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।”
তাদের শরীরের কিছু অংশ পুড়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকের বরাতে জানান বাচ্চু।
