২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছে ৫ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 08:50 AM

Updated : 20 Aug 2022, 02:30 PM

জহিরুল ইসলাম নামের ওই ব‌্যক্তি রোববার রাত সাড়ে ১০টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একেএম আহসানুল কবির জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন।

“এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।”

উদ্ধার সোনার ওজন চার কেজি ৮৭০ গ্রাম; দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা বলে আহসানুল কবির জানান।

সোমবার ভোরে জহিরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।