পুরান ঢাকায় ট্রাকচাপায় দুই তরুণী নিহত
পুরান ঢাকার ধোলাইরপাড় এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই তরুণী।
নিহত সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮) স্থানীয় একটি কারাখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
“সেলিম ফ্যান ফ্যাক্টারির তিন শ্রমিক রাস্তার পাশ দিয়ে হেঁটে পূর্ব ধোলাইরপাড়ের বাসায় যাচ্ছিলেন। ধোলাইরপাড় মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি তাদের চাপা দিলে ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এই দুই শ্রমিকের সঙ্গী আরেক তরুণীও আহত হন বলে ওসি জানান।
হতাহতদের সবার বাড়ি পটুয়াখালী জেলায়।
ট্রাকচালককে আটক করা হয়েছে বলেন ওসি আব্দুর রাজ্জাক।
