২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল চুরি: মেঘনা পেট্রোলিয়ামের দুই কর্মকর্তা গ্রেপ্তার

কোম্পানির তেল চুরি করে বাইরে বিক্রির অভিযোগে মেঘনা পেট্রোলিয়ামের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 06:05 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

তারা হলেন মেঘনা পেট্রোলিয়ামের সাবেক ব্যবস্থাপক(অপারেশন্স) শামসুল আরেফিন চৌধুরী এবং সাবেক উপব্যবস্থাপক মো. আবু জাফর।

রাজধানীর সেগুনবাগিচা থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Image
মেঘনা পেট্রোলিয়াম

মেঘনা পেট্রোলিয়াম

রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানির সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ফতুল্লায় কোম্পানির ডিপো থেকে ৬৬ লাখ ৪১ হাজার ৪৫৩ টাকার জ্বালানি তেল অবৈধভাবে সরিয়ে এবং বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন।