২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলক্ষেতে এক পরিবারের ৩ জনকে গুলি

অনুমতি ছাড়া ড্রেজারের পাইপ বসানো নিয়ে বিতণ্ডার জেরে ঢাকার খিলক্ষেতে গুলি চালিয়ে এক পরিবারের তিনজনকে আহত করার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 02:25 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

শনিবার ভোরে ওই ঘটনায় আহত সদু মিয়া (৫০), তার ছেলে আবদুল আলিম (৩০), সদুর ফুফাত বোন ফাতেমা বেগম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

আহত সদু মিয়ার বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে খিলক্ষেতের ডেলনা এলাকায় শটগান দিয়ে তিনজনের পায়ে গুলি করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে আসেন।

“সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন হামিদুর রহমান নামের এক ব্যবসায়ী তাদের জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ অনুমতি ছাড়াই টেনে নিয়ে গেছেন।

“বিষয়টি জানতে চাইলে বাগবিতণ্ডার এক পর্যায়ে হামিদুর নিজের শটগান দিয়ে তিনজনকে গুলি করেন বলে সদু মিয়া জানিয়েছেন।”