২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে বাংলাদেশ-ভারতের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী

বাংলাদেশের পাঁচ শিল্পীর সঙ্গে ভারতের ১১ শিল্পীর চিত্রকর্ম নিয়ে নয়া দিল্লিতে হয়ে গেল দুই দেশের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 01:06 AM

Updated : 11 Oct 2022, 09:27 PM

২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নয়া দিল্লির হৌজ খাসে লোকায়ত আর্ট গ্যালারিতে ঢাকার ‘ফোকাস বাংলাদেশ’ সংগঠনের ব্যানারে ‘রঙ’ শিরোনামে এই প্রদর্শনী হয়।

ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আইডব্লিউএস-এর সহ-সভাপতি ও ভারতের কান্ট্রি হেড অমিত কাপুর, ভারতে ইতালির ফ্যাব্রিয়ানোর কান্ট্রি ডিরেক্টর রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় এবং ভারতের নির্মাতা ও শিল্প-সমালোচক কাজী এম রাগিব।

প্রদর্শনীতে বাংলাদেশের পাঁচ শিল্পী কাওসার হোসেন, লায়লা আরজুমান ছোটলি, রেজোয়ান পিলো, গোলাম মোহাম্মদ জোয়ারদার ও সাদ আবদুল্লাহ চিত্রকর্ম স্থান পায়।

ভারতের শিল্পী শেখর মুখার্জি, মেঘা কাপুর, রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়, তপন প্রামাণিক, সৌম্য দাস মজুমদার, রায়না ভট্টাচার্য, চন্দ্রানী ব্যানার্জি, তনিমা ভট্টাচার্য, প্রবীণ কর্মকার ও পুলক পালের চিত্রকর্ম ছিল প্রদর্শনীতে।