২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই মিলাদুন্নবীতে বঙ্গভবনে মিলাদ

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 07:09 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার বিকালে বঙ্গভবনের দরবার হলে এই মিলাদে অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, কলামনিস্ট আবুল মকসুদসহ সংসদ সদস্যরাও মিলাদে ছিলেন।

এছাড়া তিন বাহিনীর প্রধান, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও দোয়ায় অংশ নেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

মিলাদ শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।