২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে মধুমতি ব্যাংকের অনুদান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে অনুদান দিয়েছে মধুমতি ব্যাংক লিমিডেট।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

ব্যাংকের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শনিবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৈঠকের আগে এই চেক হস্তান্তর করা হয়।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয় ওই বৈঠক, যাতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্ব করেন।