২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিসিতে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন স্পিকার

কমনওলেয়থ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগ দিতে নয়দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 04:01 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

শুক্রবার রাতে স্পিকার লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য সিপিএ নির্বাহী কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত; সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং শিরিন নাঈম সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ সেবেন।

সফর শেষে ১৮ ডিসেম্বর স্পিকারের ঢাকায় ফেরার কথা রয়েছে।