২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনের কাছে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর গণভবনের কাছের একটি মোড়ে বাসের ধাক্কায় মোটর সাইকেলের এক আরোহী মারা গেছেন; আহত হয়েছেন আরও একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 10:37 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গণভবন থেকে মোহাম্মদপুরের দিকে যাওয়ার পথে পড়া ওই মোড়ে এ দুর্ঘটনা হয় বলে জানান মোহাম্মদপুর থানার এসআই সানাউল হক।

নিহত তমা (২০) যশোর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত মোটর সাইকেল চালক ঢাকা কলেজের ছাত্র মো. হাসানকে গুরুতর অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সানাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে গণভবন থেকে মোহাম্মদপুরের দিকে তমা তার বন্ধু হাসানের সঙ্গে মোটরবাইকে করে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন।

মিরপুরগামী লাব্বইক পরিবহন ওই মোড়ে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ‍ঘটনাস্থলেই তমা মারা যান; গুরুতর আহত হন হাসান।

তমার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ সদস্য।