২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে ধর্মীয় উগ্রবাদসহ সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রশংসা করেছেন কানাডার হাই কমিশনার বেনোয়ে পিয়েরে লারামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 06:51 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এই সাক্ষাতে কানাডার হাই কমিশনার নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশের অর্জনেরও প্রশংসা করেন।

সড়ক পরিবহন মন্ত্রী বৈঠকে দুই দেশের সম্ভাবমনাময় খাতগুলোতে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি তিনি যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কানাডার হাই কমিশনার তাকে অভিনন্দন জানিয়েছেন।