২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলার প্রতিবেদন জমায় ফের সময়

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা পুলিশের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আবারও পুলিশকে সময় দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 03:34 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী সোমবার প্রতিবেদন দাখিলের জন্য ২২ জানুয়ারি ঠিক করে দেন বলে আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই ফরিদ মিয়া জানিয়েছেন।

চলতি বছরের ১ জুলাই গুলশানের কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন এই জঙ্গি হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল তৃতীয়বারের মতো পেছালো। এর আগে ২৩ অক্টোবর ও ২৪ অগাস্ট প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যও নিহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।