২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে দর্জিকে ছুরি মেরে হত‌্যা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তের ছুরিতে রাহাতুল ইসলাম রাব্বি (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 10:06 AM

Updated : 12 Apr 2022, 03:27 AM

রাব্বি একটি দর্জি দোকানে কাজ করতেন বলে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে শহীদ নগর দুই নম্বর গলির বাসা থেকে বেরিয়ে কামরাঙ্গীরচরে যাওয়ার পথে হামলার শিকার হন রাব্বি।

পরিদর্শক পরিতোষ বলেন, “কয়েকজন দুর্বৃত্তের ছুরিতে গুরুতর আহত হন রাব্বি। স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ ঘটনায় জড়িত সন্দেহে রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।