২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল টেকনোলজি কোর্স কেন কারিগরি বোর্ডের অধীনে: হাই কোর্ট

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি কোর্স এবং স্বাস্থ্য প্রযুক্তি ও সেবা কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

এক রিট আবেদনে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ বুধবার  এ রুল জারি করে।

শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কারিগরি-২), কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজধানীর জোয়ার সাহারার পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহমুদুল হাসান রিট আবেদনটি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।