হাঙ্গেরির জাতীয় বীরদের শেখ হাসিনার শ্রদ্ধা
হাঙ্গেরির প্রয়াত জাতীয় নেতা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাঙ্গেরি সফরের তৃতীয় দিন মঙ্গলবার সকালে রাজধানী বুদাপেস্টের হিরোজ স্কোয়ারে ফুল দেন শেখ হাসিনা।
হাঙ্গেরির গুরুত্বপূর্ণ জাতীয় নেতা এবং সৈনিকসহ অজ্ঞাত শহীদদের স্মরণে বুদাপেস্ট শহরের কেন্দ্রে হিরোজ স্কোয়ার নির্মিত হয়েছে।
প্রধানমন্ত্রী হিরোজ স্কোয়ারে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময়, হাঙ্গেরির নিরাপত্তা বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
হিরোজ স্কোয়ারে শ্রদ্ধা নিবেদনের পর হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়
পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শনের পর তার সফরসঙ্গীদের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রীও তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন।
