২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় উত্ত‌্যক্তকারী যুবক গ্রেপ্তার

পুরান ঢাকার লালবাগ নবাবগঞ্জে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার দুপুরে ওই কিশোরীর বাড়ি থেকে রমজান আলী (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজান প্রায়ই ওই কিশোরীকে উত্ত‌্যক্ত করতো। আজ দুপুরে ওই কিশোরীর বাসায় জোর করে ঢুকে পড়েছিল।”

রমজানের বিরুদ্ধে ওই কিশোরীর পরিবার মামলা করছে বলে জানান পুলিশ কর্মকর্তা পরিতোষ।