২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিশা হত‌্যামামলা ট্রাইব‌্যুনালে

ঢাকার স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত‌্যাকাণ্ডের আলোচিত মামলাটি বিচারের জন‌্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালে স্থানান্তরের আদেশ হয়েছে।   

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 12:15 AM

Updated : 20 Aug 2022, 02:21 PM

রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।

ঢাকার আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে হত‌্যার অভিযোগে গত ১৪ নভেম্বর দরজি দোকানের কর্মী ওবায়দুল হকের বিরুদ্ধে অভিযোপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন।

গত ২৪ আগস্ট স্কুলের সামনের ফুটওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Image
নিহত সুরাইয়া আক্তার রিশা

নিহত সুরাইয়া আক্তার রিশা

Image
আসামি ওবায়দুল হক

আসামি ওবায়দুল হক

 

পরে রিশার মা তানিয়া রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেখানে ওবায়দুলকে আসামি করা হয়।

গত ৩১ অগাস্ট নীলফামারীর ডোমার থানার সোনারগাঁও থেকে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।

পুরনো খবর:

রিশা হত্যা: ওবায়েদুলের বিরুদ্ধে অভিযোগপত্র