যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আহত হয়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ধলপুর এলাকার এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তুরাগ পরিবহনের একটি বাস চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে কয়েকজন আহত হন। তাদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
হাসপাতাল ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের একজন মিন্টু (৪০) দোকাদার, আরেকজন অপু (১৮) শিক্ষার্থী।
তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আনিসুর বলেন, বাসটি জব্দ করা হলেও গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে।
