মিরপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫
ঢাকার মিরপুর থেকে পাঁচ শতাধিক ইয়াবা এবং এই নেশার বড়ি তৈরির যন্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো. আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ওরফে রাসেল, মো. কীর্তি আজাদ ওরফে টুটুল।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, মঙ্গল ও বুধবার মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৫০০ ইয়াবা, ৫০ গ্রাম এমফিটামিন এবং আধা কেজি বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।
এছাড়া একটি কমপ্রেসার, একটি মোটর, একটি মিকশ্চার, একটি স্প্রে মেশিন, একটি পাইপ, একটি আউট লাইন মেশিনসহ ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি তাদের কাছে পাওয়া গেছে বলে জানান বাতেন।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পূর্ব) খন্দকার নুরুন্নবীও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
