২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের দূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দে লাইহেসিয়া দেল রোসেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 08:59 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি সাক্ষাতের সময় আশা করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য-বিনিয়োগ খাতে এর প্রভাব পড়বে।”

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং স্পেনের উদ্যেক্তারা দুই দেশের পারস্পরিক মুনাফার জন্য এখানে বিনিয়োগ করতে পারে।

বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।