২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারউল্লাহর দুই সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার

ঢাকার কাচপুর সেতু সংলগ্ন চট্টগ্রাম রোড এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 02:25 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

এরা হলেন- মো. আব্বাস আলী (২৭) ও সাব্বির হোসন সাজু (২২)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১ এর অধিনায়ক কামরুল হাসান জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আব্বাস আলীর বাড়ি ময়মনসিংহে। গাজীপুরে একটি পোশাক করাখানায় কাজ করার কথা বলেছেন তিনি।

“আনসারউল্লাহ বাংলা টিমের একটি ছোট দলের সমন্বয়কের দায়িত্ব পালন করে সে। সংগঠনের জন্য কর্মী ও অর্থ সংগ্রহ করা তার কাজ।”

সাব্বির হোসন সাজুর বাড়ি রংপুরে। সেখানে তার একটি ফটো স্টুডিও ছিল।

প্রযুক্তি সম্পর্কে ভাল ধারণা থাকায় ইন্টারনেটে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের কাজটি সাজু করে আসছিলেন বলে র‌্যাবের ভাষ‌্য।

কামরুল বলেন, “এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল কি না, বা কোনো জঙ্গি হামলায় জড়িত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”