ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতে খালেদার শোক
ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এক টুইটের মাধ্যমে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এই শোক বার্তা পাঠান।
টুইটার বার্তায় তিনি বলেন, “ভারতের কানপুরে রেল দুর্ঘটনায় হতাহতের জন্য আমি শোক ও সমবেদনা জানাচ্ছি।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। (ফাইল ছবি)
স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।
