২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর শুরু

দশম সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ৪ ডিসেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এ এম মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ওই দিন বিকাল ৪টা অধিবেশন শুরু হবে। তার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হবে।

গত ৬ অক্টোবর সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়েছিল।