২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌবাহিনীর ২১ কর্মকর্তা পাচ্ছেন শান্তিকালীন পদক

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌ বাহিনীর ২১ জন কর্মকর্তাকে শান্তিকালীন পদক দেবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

গত ৯ নভেম্বর প্রকাশিত এক গেজেটে এই কর্মকর্তাদের নাম এসেছে।

প্রতিরক্ষা মন্ত্রণলায়ের যুগ্ম-সচিব এস এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘অসামান্য সেবা’ পদক পাচ্ছেন ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী ও ক্যাপ্টেন এম রুহুল মিনহাজ।

কমান্ডার আবু মো. আকিক ও কমান্ডার এম সাইফুর রহমান পাবেন ‘বিশিষ্ট সেবা’ পদক।

ক্যাপ্টেন আবু মোহাম্মদ কামরুল হক, ক্যাপ্টেন এম কাউসার আলম, ক্যাপ্টেন এম শরিফ উদ্দিন ভূঁইয়া ও কমান্ডার এম এম নাঈম রহমান ‘নৌ গৌরব’ পদকের জন্য মনোনীত হয়েছেন।

‘নৌ উৎকর্ষ’ পদক পাচ্ছেন- কমান্ডার এম সাইফুল ইসলাম, কমান্ডার এস এম আতিকুর রহমান, কমান্ডার এম এস হাসান, কমান্ডার সানাউল নোমান, লেফটেন্যান্ট কমান্ডার জাকারিয়া মাহদী ইমাম, এমসিপিও-আর (মাস্টার চিফ পেটি অফিসার-রেডিও অ্যান্ড ইলেকট্রিক্যাল) পি কে আইচ এবং সিপিও (চিফ পেটি অফিসার) এম এন আলম।

এছাড়া ‘নৌ পারদর্শিতা’ পদক পাবেন ক্যাপ্টেন এম বেনজীর মাহমুদ, কমান্ডার এম শরিফ-উল ইসলাম, এমসিপিও (মাস্টার চিফ পেটি অফিসার) মোহাম্মদ জাফর আলম চৌধুরী, চিফআরইএ (প্রধান রেডিও অ্যান্ড ইলেকট্রিক্যাল অফিসার) মো. রাশিদুল ইসলাম, এসসিপিও-এক্স (সিনিয়র চিফ পেটি অফিসার-এক্সিকিউটিভ ব্রাঞ্চ) এম সামিদুল ইসলাম ও পিও (পেটি অফিসার) এস কে বড়ুয়া।

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।