২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমএর সাবেক সভাপতি আবুল কাশেমের মৃত‌্যু

বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আজীবন সদস‌্য আবুল কাশেম মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

ঢাকার স্কয়ার হাসপাতালে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

এই চিকিৎসক দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

দুইবার বাংলাদেশ মেডিকেল অ‌্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত আবুল কাশেম ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যক্ষ ও বাংলাদেশ এনাটমি সোসাইটির সভাপতি ছিলেন।

তার মৃত‌্যুতে বিএমএ সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব এম ইকবাল আর্সলান শোক জানিয়েছেন।

ডা. ফারুক আনোয়ারুল আজিমের মৃত‌্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের ভূতপূর্ব প্রধান ডা. ফারুক আনোয়ারুল আজিম মারা গেছেন।

ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে এই চিকিৎসকের মৃত‌্যু হয় বলে তার আত্মীয় আইন কমিশনের চেয়ারম‌্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জানিয়েছেন ।  

ডা. ফারুক আনোয়ারুল আজিমের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স ও হৃদরোগে ভুগছিলেন।